আখাউড়ায় গাঁজাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (১১ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আখাউড়া থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৩৫), সাদিক মিয়া (২৬), রাকিব সিকদার (২২), মো. সুমন মিয়া (৩৪), ফেরদৌস মিয়া (৩৫) ও মো. সাগর হোসাইন (৩০)।
অভিযানে তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান এ তথ্য জানান।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756