October 9, 2026, 1:09 pm
শিরোনাম:
প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার। কাভার্ড ভ্যান জব্দ জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিজয়নগরে গাঁজাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম

আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জের চুনারঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জের গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলি এলাকার (ভাসমান) মোসলেম মিয়ার ছেলে মো. আকরাম মিয়া।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST