October 14, 2026, 3:59 pm
শিরোনাম:
তিন প্রতিযোগিতায় তিন জয়, নৌকাবাইচে সাফল্যের পথে বন্যাকান্দী একতা চ্যালেঞ্জার কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ  মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন ফিনল্যান্ডের খ্রিস্টান যুবক জামালপুরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন ৫ বছর বয়সী এক সন্তানের জননীকে। বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ একটি কিডনি বাঁচাতে পারে একটি জীবন: জরুরি চিকিৎসার সহায়তার আকুল আবেদন

কুমিল্লা ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ৩০ এপ্রিল

রিপোর্টারের নাম

কুমিল্লা ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ৩০ এপ্রিল

তাপস চন্দ্র সরকার।।
কুমিল্লা শ্রী শ্রী নরসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা উদ্বোধন, শ্রীমদ্ভাগবত পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ কুমিল্লা মহানগর শাখার সহযোগিতায় নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে কুমিল্লার প্রাণকেন্দ্র ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আগামি ৩০ এপ্রিল ও ১লা মে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সূচীর আয়োজন করা হয়েছে।
এরমধ্যে প্রথমদিন ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা হতে যথাক্রমে মঙ্গল আরতি, জলভরা, মঙ্গলঘট প্রতিষ্ঠা শেষে গুরুপূজা, নৃসিংহ দেবের পূজা, প্রতিষ্ঠাযজ্ঞ, পুষ্পাঞ্জলি শেষে শ্রীমদ্ভাগবত পাঠ আস্বাদন। এরপর সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠান, আনন্দ র‍্যালী ও প্রদীপ প্রজ্জ্বলন শেষে অনুকল্প প্রসাদ বিতরণ। দ্বিতীয়দিন ১লা মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় দীক্ষাদান অনুষ্ঠান, উদ্বোধনী ফলক উন্মোচন।
ফলক উন্মোচন করবেন- প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সভাপতি শাহ্ মোঃ আলমগীর খান, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ভিপি মোঃ মাহাবুবুর রহমান দুলাল ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা।
এ ছাড়াও দুপুরবেলা মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভজন সংগীত এবং সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST