October 11, 2026, 8:44 pm
শিরোনাম:
মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার

রিপোর্টারের নাম

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার

ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলা পরিষদ হলরুমে শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এমপি আরিফা সুলতানা রুমা তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতিটি প্রেসক্লাবকে এক লাখ টাকা করে নগদ অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সাংবাদিকেরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করার কথাও জানান তিনি।
এমপি রুমা আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST