October 4, 2026, 11:01 pm
শিরোনাম:
বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ উখিয়ায় শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান রাঙ্গামাটি সরকারি কলেজে বিভাগভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অবকাঠামো ৫০ শয্যার, জনবল চলছে ৩১ শয্যার—অষ্টগ্রামে স্বাস্থ্যসেবায় সংকট চিকিৎসক-নার্সের পদ শূন্য, বাড়ছে রোগীর চাপ ও ভোগান্তি ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হোমনায় যুব ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে।

বিবাহ বিচ্ছেদের পর আবার শারীরিক সম্পর্ক: ভাঙ্গুরা খান মরিচ ইউনিয়নে চাঞ্চল্য ঘটনা

রিপোর্টারের নাম

বিবাহ বিচ্ছেদের পর আবার শারীরিক সম্পর্ক: ভাঙ্গুরা খান মরিচ ইউনিয়নে চাঞ্চল্য ঘটনা
পাবনা ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ এনামুল হক
ভাঙ্গুরা, ২১ মে: ভাঙ্গুরা খান মরিচ ইউনিয়নের রৃদ্বমরিচ গ্রামের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান (২৬) ও একই ইউনিয়নের হেলেন্সা গ্রামের মোছাঃ আদুরী খাতুন (২৩)-এর মধ্যে বিবাহ হয়েছিল। বিয়ের কিছুদিন পরই তাদের সংসার ভেঙে যায়। তবে বিচ্ছেদের পর আবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, রৃদ্বমরিচ গ্রামের আনছার ফকিরের ছেলে মোঃ হাবিবুর রহমান এবং হেলেন্সা গ্রামের মোঃ নুর ইসলামের মেয়ে মোছাঃ আদুরী খাতুনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মাত্র দুই মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় এবং ছয় মাস আগে তাদের সংসার আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিচ্ছেদের কিছুদিন পরই দু’জনের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়। প্রথমে কথাবার্তা, পরে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। এলাকাবাসীরা বলছেন, আইনি বিচ্ছেদ হলেও তারা একে অপরের সাথে শারীরিকভাবে সম্পর্ক রেখে চলছেন, যা স্থানীয় সমাজে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে হাবিবুর রহমান বা আদুরী খাতুনের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়েছে।আদুরী ওতার মা বলেছেন তারা সম্পর্ক টা টিকে রাখতে চান। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র জানিয়েছে, এ ধরনের ঘটনা সামাজিকভাবে জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্মীয় ও আইনি দিক থেকে এমন সম্পর্কের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এলাকাবাসীরা জানান, বিয়ের পর প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও অজানা কারণে মাত্র দুই মাসের মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। ফলে সংসার ভাঙতে বেশি সময় লাগেনি। কিন্তু বিচ্ছেদের পর আবার তাদের মধ্যে ঘনিষ্ঠতা ফিরে আসায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
এ ঘটনা নিয়ে স্থানীয় সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, হয়তো তারা আবার একসাথে ঘর বাঁধতে চান, আবার কেউ কেউ মনে করছেন এতে সামাজিক জটিলতা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST