ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই
মোঃএনামুল হক ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিয়ানজিরী গ্রামের কৃতি সন্তান ও ভাঙ্গুড়া উপজেলার প্রবীণ শিক্ষক মোঃ বরাত আলী মাস্টার গতকাল ১০ই অক্টোবর শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ভাঙ্গুরা হাজী জামাল উদ্দিন সরকারী কলেজে ১১ ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। একজন সৎ, নিবেদিতপ্রাণ ও আলোকিত মানুষ হিসেবে তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। স্থানীয় শিক্ষক সমাজ ও সর্বস্তরের জনগণ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।