September 3, 2026, 7:19 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন নাসিরনগরের জাহাঙ্গীর মিয়া

রিপোর্টারের নাম

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন নাসিরনগরের জাহাঙ্গীর মিয়া

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

​জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন নির্বাচন (২০২৬-২০২৭) এ বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতি সন্তান মো. জাহাঙ্গীর মিয়া। শুক্রবার (২৪ এপ্রিল) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
​শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ইউনিয়নভুক্ত মোট ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন মো. জাহাঙ্গীর মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন চন্দ্র দাস পেয়েছেন ২০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন।
​নব-নির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পেশাগত জীবনে তিনি দীর্ঘ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সাথে জড়িত। ইতিপূর্বে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দুই মেয়াদে সাধারণ সম্পাদক, দুই মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং দুই মেয়াদে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
​তার এই বিজয়ে নাসিরনগর সদর ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST