October 19, 2026, 9:25 am
শিরোনাম:
দেওঘরের পাওন সদয়নগরে শারদীয় দুর্গোৎসবে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরী দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার

রিপোর্টারের নাম
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 70.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার

প্রতিবেদক, শামীম আহমেদ, পাবনা:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দী এলাকায় শারদীয় দুর্গাপূজা উদযাপন ঘিরে দায়িত্ব পালন করছে করতকান্দী সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটি। দুই বছর মেয়াদি এই কমিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। কমিটির কার্যক্রমে সন্তুষ্টির কথা জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও বর্তমান কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সনজয় সরকার, সহ-সভাপতি সুমন কুমার সরকার এবং সাধারণ সম্পাদক রাহুল সরকার। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন নরোত্তম সরকার।

কমিটির সদস্যরা হলেন—গোপীনাথ সরকার, প্রশান্ত কুমার সরকার, সুব্রত সরকার, মিন্টু সরকার, রাজীব সরকার, রামপথ রাজবংশী ও শিশির সরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদি এই কমিটি গঠনের পর থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বর্তমানে তৃতীয় বছরেও দায়িত্ব পালন করছে। কমিটির কর্মকাণ্ডে সন্তুষ্ট স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও বর্তমান নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকবে।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। একই সঙ্গে দুর্গোৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

করতকান্দী সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটি স্থানীয় পর্যায়ে পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ে দায়িত্ব পালন করছে। কমিটির সভাপতি সনজয় সরকারসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সদস্যদের সম্মিলিত উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসব উদযাপনের প্রত্যাশা স্থানীয়দের।

সকলের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST