October 18, 2026, 10:59 pm
শিরোনাম:
বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান

রিপোর্টারের নাম

অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান বিভিন্ন শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও উদযাপনের খোঁজখবর নেন।

এসময় সুধী সমাবেশ ও ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট ফজলুর রহমান বলেন,

বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও প্রতিটি ধর্মীয় উৎসব যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও উল্লেখ করেন যে, অসাম্প্রদায়িক চেতনাকে ত্বরান্বিত করতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন অনুদান ও অনুকূল বরাদ্দ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন বিএনপির বর্তমান চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল , সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, কেন্দ্রীয় যুবনেতা এডভোকেট মাহবুব আলম আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পরে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনীন কল্যাণ কামনা করে মণ্ডপে প্রার্থনায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST