October 18, 2026, 10:59 pm
শিরোনাম:
বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

রিপোর্টারের নাম

বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার মহাসপ্তমীর দিনে তাঁরা মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপূজামণ্ডপসহ জেলার চান্দিনা ও বরুড়া উপজেলার অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। শেরপুরের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) কেশব রায় চৌধুরীর বাড়ীস্থিত মহেশপুর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, সংগঠনটির আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ও সদস্য নেপাল চন্দ্র দাশ এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা ব্যুরোপ্রধান অধ্যাপক দীলিপ মজুমদারসহ আরও অনেকে। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপের আয়োজন, পূজা উদ্‌যাপন কমিটির কার্যক্রম ও উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির আবহে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST