September 28, 2026, 10:55 pm
শিরোনাম:
পত্নীতলায় পুলিশের অভিযান: ২৫ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার বঙ্গবীর কাদের সিদ্দিকীর আশু আরোগ্য কামনায় নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত ধামইরহাটে মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ তাওকিরের অপকর্মে ইমেজ সংকটে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল বিজয়নগরে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত। ১০–১২ বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ফরিদপুরে বিভিন্ন মামলার ৩ জন গ্রেফতার রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক প্রদর্শন মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বঙ্গবীর কাদের সিদ্দিকীর আশু আরোগ্য কামনায় নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম

বঙ্গবীর কাদের সিদ্দিকীর আশু আরোগ্য কামনায় নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ​ব্রাহ্মণবাড়িয়া

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু (নেক হায়াত) কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বঙ্গবীর কাদের সিদ্দিকী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
​তাঁর আশু সুস্থতা কামনায় নাসিরনগর পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট পল্লী চিকিৎসক মো. খোরশেদ আলমের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
​দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাসিরনগর পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আব্দুল হাসিম। উক্ত দোয়া মাহফিলে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন এবং বঙ্গবীরের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST