September 3, 2026, 7:52 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আইনজীবী কাজী মুমিনুল হাসানের আইনি প্রচেষ্টায় জামিন-অযোগ্য ধারার মামলায় কিশোরের জামিন

রিপোর্টারের নাম

আইনজীবী কাজী মুমিনুল হাসানের আইনি প্রচেষ্টায় জামিন-অযোগ্য ধারার মামলায় কিশোরের জামিন

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের জি আর মামলা নং-১২/২০২৬-এর একটি আলোচিত মামলায় জামিন-অযোগ্য ধারায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোর আসাদুল মিয়া শিশু আদালতে আত্মসমর্পণের পর জামিনে মুক্তি পেয়েছেন। তার পক্ষে আদালতে শুনানি ও জামিন আবেদন পরিচালনা করেন আইনজীবী কাজী মুমিনুল হাসান।
মামলার চার্জশিটে আসাদুল মিয়ার বিরুদ্ধে ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫ ও ৩০৭ ধারার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ রয়েছে। এর মধ্যে ৩২৫ ও ৩০৭ ধারা সাধারণত জামিন-অযোগ্য। ঘটনার সময় জন্মসনদ অনুযায়ী তার বয়স ছিল ১৭ বছর ৬ মাস, ফলে তিনি আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হিসেবে বিবেচিত হন।
আইনজীবী কাজী মুমিনুল হাসান জানান, “শিশু আইন, ২০১৩-এর মূল উদ্দেশ্য হলো আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করা। আমার মক্কেল স্বেচ্ছায় শিশু আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের সামনে আমরা তার বয়স, মামলার নথিপত্র এবং এজাহার ও চার্জশিটের অসংগত বিষয়গুলো তুলে ধরি। এসব বিষয় বিবেচনা করে বিজ্ঞ শিশু আদালত জামিন মঞ্জুর করেছেন।”
তিনি আরও বলেন, “জামিন দেওয়া মানেই কাউকে নির্দোষ ঘোষণা করা নয়। বিচারিক প্রক্রিয়া চলবে এবং আদালতেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। তবে একজন শিশুর অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করাও আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
আইনজীবী মহলের মতে, শিশু আইনের বিধান অনুযায়ী প্রতিটি শিশুর ক্ষেত্রে শাস্তিমূলক নয়, বরং পুনর্বাসন ও সর্বোচ্চ স্বার্থের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সেই নীতির আলোকেই আদালত এ আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST