জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন
কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।
জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবার গুলোকে অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিনামূল্যে ২০ টি অটোরিকসা বিতরন করা হযেছে।
মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো:ওয়ারেছ আলী মামুন, অ্যাডমিন অফিসার, অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তরা অসহায় ও হতদরিদ্র জনগোষ্টিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে সমাজিক ও অর্থনৈতিক ভাবে হতদরিদ্র পরিবারগুলোকে নিজেদের আয় করার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আত্মমর্যাদা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আলোকপাত করা হয়।
পরে অসচ্ছল পরিবারের ২০ পরিবারের মাঝে বিনামূল্যে অটো রিকসা বিতরণ করা হয়।
কাওছার আহমেদ,
জামালপুর।
২০.১০.২৬