October 20, 2026, 1:10 pm
শিরোনাম:
গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন, আরিফা সুলতানা রুমা এমপি রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন বিজয়নগরে মাদ্রাসার দপ্তরি কারাগারে বিজয়নগরের সাপুটিয়া বিলে মাছ লুটের অভিযোগ। ইজারাদারের দাবি, প্রতিবছর ১২ লাখ টাকা রাজস্ব দিয়েও লোকসানের মুখে পড়তে হচ্ছে ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব

রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

রিপোর্টারের নাম

রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সড়কে তদারকি কর্মকর্তার অনুপস্থিতিতে রাত্রিকালিন অন্ধকারে নিম্নমানের কাজের আশঙ্কায় সড়ক ঢালাইয়ের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ ও সচেতন মহল।

গত সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৮’টার দিকে স্থানীয়দের তীব্র আপত্তি ও বাধার মুখে এই নির্মাণকাজ বন্ধ হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, রামপাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের গুরুত্বপূর্ণ সড়কে নির্ধারিত গুণগত মান বজায় রেখে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার বিধান থাকলেও সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী (পরিচালক) মতিউর রহমানকে স্পটে অনুপস্থিত রেখে রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ চালানো হচ্ছিল।
তদারককারী কর্মকর্তা ছাড়া কাজ পরিচালনার বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিকেল সাড়ে ৫’টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এই বক্তব্য নাকচ করে জানান, দুপুরের পর থেকে কাজের স্থানে কোনো সরকারি প্রকৌশলী বা তদারককারী কর্মকর্তা ছিলেন না। তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের মতো রাতের আঁধারে ঢালাই কাজ চালিয়ে যাচ্ছিল।

কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তদারকি ছাড়া রাতের বেলায় ঢালাইয়ের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী প্রথমে ইতিবাচক সাড়া না দিলেও পরবর্তীতে সচেতন নাগরিক ও প্রকৌশলীদের সরাসরি হস্তক্ষেপে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হয়। কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপ ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সড়ক ঢালাইয়ের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সচেতন মহল ও স্থানীয়রা জানান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের এই সড়কে রাতের আঁধারে তদারকি ছাড়া কাজ চালানোর উদ্দেশ্য অসৎ হতে পারে। সরকারি অর্থের অপচয় রোধে ও রাস্তার গুণগত মান নিশ্চিত করতে দিনের আলোতেই তদারকি কর্মকর্তার উপস্থিতিতে পুনরায় সঠিক নিয়ম মেনে কাজ শুরুর করার জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST