October 20, 2026, 9:13 am
শিরোনাম:
ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব হাদল বড় বিল সৈকতে আরাফাত রহমান কোকোর সৃতিতে নৌকা বাইজ অনুষ্ঠিত দেওঘরের পাওন সদয়নগরে শারদীয় দুর্গোৎসবে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরী দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

রিপোর্টারের নাম

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

মোঃমকবুল হোসেন
উপজেলা প্রতিনিধি ফরিদপুর (পাবনা)

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বেগম (৫৫) নামে এক মাকে ধারালো ঘাসকাটা কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মো. উদ্দিন সরদারের (৩০) পিতা লোকমান সরদার এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০:০০টার দিকে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার মাঠ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে নেশা করার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো ঘাসকাটা কাঁচি দিয়ে মায়ের গলায় আঘাত করেন। এ সময় গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত উদ্দিন পালিয়ে যান।
পরে খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিলে পুলিশ গ্রিল কেটে সেখানে প্রবেশ করে তাঁকে গ্রেপ্তার করে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST