পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কামারদের হাতুড়ির টংটং শব্দের ব্যস্ততা
পাবনা ভাঙ্গুরা প্রতিনিধি মোঃ এনামুল হক
ভাঙ্গুড়া উপজেলা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খান মরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে কামারদের এখন সকাল থেকে রাত পর্যন্ত হাতুড়ির টং টং শব্দে মুখরিত। ঈদের কোরবানির জন্য প্রয়োজনীয় দা, ছোট চাকু, বড় চাকু, গরু কোরবানির ছুরি, বঁটি ও অন্যান্য লোহার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কামাররা।
সোমবার সকালে চন্ডিপুর বাজারের একটি ছোট্ট কর্মশালায় দেখা গেল, কামার একটি বড় কোরবানির চুরি শান দিতে ব্যস্ত। পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে , বিভিন্ন আকারের লোহার টুকরো। গরম লোহায় হাতুড়ির আঘাতে আগুনের ফুলকি ছুটছে। তিনি জানান, “ঈদের আগের কয়েকদিন খুব চাপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। কাস্টমারদের চাহিদা অনুযায়ী দা ও ছুরি তৈরি করে দিচ্ছি।”
চন্ডিপুর বাজারের কামাররা বলছেন, এ সময়টাতে তাদের আয় ভালো হয়। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ সংকট তাদের কাজকে কিছুটা ব্যাহত করছে। তারপরও ঈদের আনন্দে শামিল হতে তারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।