October 6, 2026, 11:15 pm
শিরোনাম:
জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড। কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার সাংবাদিকদের সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার ২০২৬-২৯ মেয়াদের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা। ফরিদপুরে মাদক-সন্ত্রাস নির্মূলে ওসি মাসুদের কঠোর হুঁশিয়ারি। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আজিম উদ্দিন আহাম্মেদ-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ

সাংবাদিকদের সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম

সাংবাদিকদের সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, শাশ্বত চাকমা, বিলটু চাকমা, মো. তোফাজ্জল হোসেন ও নন্দিতা দাশ উপস্থিত ছিলেন।

এছাড়া রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক গিরি দর্শন সম্পাদক নন্দন দেবনাথ, চ্যানেল-০১-এর জেলা প্রতিনিধি মনসুর আহমেদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মিশু দে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক রাঙ্গামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও সাংবাদিকসহ আনুমানিক ১০০ থেকে ১২০ জন অংশগ্রহণ করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকরা রাঙ্গামাটি জেলার বিভিন্ন সমস্যা ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয় তুলে ধরেন। বিশেষ করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ নিয়মিত পাওয়া যাচ্ছে না উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তারা।

এছাড়া সাজেক ভ্যালিতে গাছপালা নিধন ও হাতির আক্রমণের কারণে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়া এবং মেঘের অবস্থান দূরে সরে যাওয়ার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা। সাজেকের পরিবেশ ও পর্যটন ব্যবস্থাপনা সংরক্ষণে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সাজেকের পরিবেশ ও পর্যটন ব্যবস্থা সুষ্ঠুভাবে সংরক্ষণ করা গেলে স্থানীয় ব্যবসায়ীসহ রাঙ্গামাটির মানুষ উপকৃত হবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, রাঙ্গামাটিতে খেলাধুলার প্রসার এবং যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙ্গামাটিবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে জেলা পরিষদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও দারিদ্র্যমুক্ত রাঙ্গামাটি গড়ার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার থেকে ব্যাংকগুলোতে ফান্ড প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা থাকবে, যাতে বেকার যুবকদের মাত্র ৫ শতাংশ সুদে ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। এর মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন, “আমি স্বাধীনতাকামী বিশ্বাস করি। আমি যতদিন দায়িত্বে থাকব, আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন না—এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি দায়িত্বে থাকা অবস্থায় শুধু সাংবাদিক নয়, পুরো রাঙ্গামাটিবাসীর জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু আমরা অবশ্যই করার চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST