August 11, 2026, 5:57 pm
শিরোনাম:
এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু যাদুকাটা নদীর মিয়ারচর ঘাটে টোল বিরোধ, মানববন্ধনের পর সাময়িক সমাধান এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য ১৪৬ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৯০ জন পাবনা ভাঙ্গুরা মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট ২০২৬: সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে—কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকার ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে কাল থেকে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে কাল থেকে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব

রিপোর্টারের নাম

কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে কাল থেকে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ছাতিপট্টি শ্রীশ্রী নৃসিংহ মন্দিরে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব। কুমিল্লা শ্রীশ্রী গিরিধারী সংঘের আয়োজনে এ মহোৎসব প্রতিদিন রাত ৮টা থেকে অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট বৈষ্ণব সাধু ও ধর্মীয় বক্তারা হরিকথা পরিবেশন করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মহোৎসবের প্রথম দিনে হরিকথা পরিবেশন করবেন শ্রীশ্রী নিত্যানন্দত্মজা গঙ্গামাতা বংশোদ্ভব প্রভুপাদ শ্রীল শ্রী প্রিয় গোপাল গোস্বামী মহারাজ, অগ্রদ্বীপ, কাটোয়া।

দ্বিতীয় ও তৃতীয় দিনে হরিকথা পরিবেশন করবেন পণ্ডিত অনন্তশ্রী বিভূষিত বৈষ্ণবপদ বাবাজী মহারাজ, বৃন্দাবন, শ্রীরাধাকুণ্ড।

আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা ও ভক্তিরস জাগ্রত করার উদ্দেশ্যে এ হরিকথা মহোৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ভক্তদের উপস্থিত হয়ে মহোৎসবকে সার্থক করার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এ মহোৎসবকে ঘিরে ছাতিপট্টি নৃসিংহ মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ও ধর্মীয় আবহ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST