August 12, 2026, 7:25 pm
শিরোনাম:
কুমিল্লার আইন অঙ্গনের প্রথিতযশা মুখ সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ গাজীপুরে বড়ইবাড়ী আলহাজ কছিম উদ্দিন ইনস্টিটিউট এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন আলী আকবর সুমনের গ্রেপ্তারের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপি পরিবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন ঝালকাঠিতে এসআই জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা নওগাঁর বিভিন্ন উপজেলায় বিদ্যুৎবিভ্রাট ভেলকিবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ, :চুরি-ডাকাতি ও নিরাপত্তার ঝুঁকিতে রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম

কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ছাতিপট্টিতে জমিদার শ্রীযুক্ত মহারাজ বীর মানিক্য বাহাদুর প্রতিষ্ঠিত শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দিরের নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অফিস কক্ষটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা, শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দেবনাথসহ মন্দির ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মন্দিরের কর্মকর্তা, ভক্ত ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি শত শত ভক্ত-শ্রোতা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দিরটি কুমিল্লার ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। নতুন অফিস কক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে। একই সঙ্গে মন্দিরের ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় এ অফিস কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে মন্দিরের সার্বিক মঙ্গল ও দেশ-জাতির শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST