July 21, 2026, 1:35 am
শিরোনাম:
জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক। নরসিংদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। কসবায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার. আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস

সাতকানিয়া ঢেমশার শাহাদাত হোসেন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ

রিপোর্টারের নাম

সাতকানিয়া ঢেমশার শাহাদাত হোসেন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধি
সাতকানিয়া থানায় দায়ের করা মামলার এজাহারের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ভিকটিম শাহাদাত হোসেন (৩৩)-এর মা ছায়েরা খাতুন (৫৮) বাদী হয়ে মামলা নং-৩৫ দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ সাইফুল ইসলাম (৩১), পিতা: মৃত সয়েদ আহম্মদ, মাতা: মাবিয়া খাতুন। ঠিকানা: জনার কেঁওচিয়া, মাদার বাড়ি (ফরুখ চেয়ারম্যানের বাড়ি), ০৯ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়ন, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
এছাড়া মামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় মোঃ ইসমাইল (২৭)-কে। তার পিতা মাওলানা ফয়েজ আহম্মদ এবং মাতা রেহানা আক্তার। ঠিকানা: জঙ্গল পদুয়া (হোসেন সিকদার পাড়া), ০৭ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর পদুয়া ইউনিয়ন, থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে সাতকানিয়া রাস্তার মাথায় মডেল মসজিদের সামনে নিজ দোকানে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা শাহাদাত হোসেনের ওপর হামলা চালায়। লাঠি ও হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়। পরে ২৭ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গ্রেপ্তারকৃতদের গতরাতে আটক করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST