August 25, 2026, 12:46 am
শিরোনাম:
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতৃত্বের আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা *বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন** **বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে ওটিপি হ্যাক, চড়া সুদ ও হয়রানিমূলক মিথ্য মামলার পাহাড়: অতিষ্ঠ এলাকাবাসী** কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর নওগাঁয় গল্প ফাউন্ডেশন এর উদ্যোগে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ, ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি

রিপোর্টারের নাম

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ, ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-আদর্শ ও পীর-মাশায়েখদের মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ তুলে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়ছার লিংকনকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর শাহসুফী মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।

রোববার (২৩ আগস্ট) ফান্দাউক দরবার শরীফে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ দাবি জানান।

পীর সাহেব বলেন, ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন ব্যক্তিকে রাখা উচিত নয়, যার কর্মকাণ্ড নিয়ে হানাফি সুন্নি মুসলিম সমাজে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান জানান।
তিনি বলেন, এ দাবি কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়; এটি নীতিগত দাবি। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সরকারের সব পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত।

সম্মেলনে আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জশনে জুলুস, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া, 01717490756

 

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ, ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি.

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা, আদর্শ ও পীর-মাশায়েখদের মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ তুলে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়ছার লিংকনকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর শাহসুফী মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।
রোববার (২৩ আগস্ট) ফান্দাউক দরবার শরীফে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।টট
পীর সাহেব বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতি, আকিদা-বিশ্বাস ও ঐতিহ্য বিবেচনায় নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ধর্মবিষয়ক দায়িত্বে এমন ব্যক্তিকে রাখা উচিত নয়, যার কর্মকাণ্ড নিয়ে হানাফি সুন্নি মুসলিম সমাজের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা ও আদর্শের বিরোধী কোনো ব্যক্তি ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে তা দেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলাম, মুসলিম ঐতিহ্য, পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামের অবদান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান বিএনপি সরকার এ দেশের পীর-মাশায়েখ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শে বিশ্বাসী মুসলমানদের সমর্থনের বিষয়টি ভুলে গেলে চলবে না। ফান্দাউক দরবার শরীফ দীর্ঘদিন ধরে কোরআন-সুন্নাহর আলোকে মানুষের নৈতিক ও ধর্মীয় জীবন গঠনে কাজ করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
পীর সাহেব বলেন, “আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে কথা বলছি না। আমাদের বক্তব্য নীতিগত। ধর্ম মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয়, যার সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধ ও মুসলিম জনগোষ্ঠীর আবেগ সরাসরি সম্পৃক্ত। তাই এ মন্ত্রণালয়ের দায়িত্বে এমন ব্যক্তিকে দেখতে চাই, যিনি কোরআন-সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা এবং দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতি সম্মানশীল।”
তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি সব পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানান। একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে—এমন সিদ্ধান্ত বা অবস্থান থেকে বিরত থাকার কথাও বলেন তিনি।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি ধর্মীয় বিষয়ে দায়িত্বশীল বক্তব্য প্রদান এবং সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সভাপতি পীরজাদা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর সভাপতিত্বে পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, মাওলানা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর মুফতী গিয়াসউদ্দিন আত-তাহেরীসহ বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আগত মুসল্লিরা সম্মিলিতভাবে জশনে জুলুস ও আনন্দ মিছিল করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST