নওগাঁয় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরীর বাসভবনে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধি: আব্দুল আজিজ
নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নিজ বাসভবনে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে আয়োজিত এই সভায় দুই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হোসেন, শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং আগামী দিনে উপজেলা চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু)।
মতবিনিময়কালে খাজা নাজিবুল্লাহ চৌধুরী নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।