May 12, 2026, 12:40 pm
শিরোনাম:
রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা ন্সিগঞ্জ শহরের জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা আব্দুল মালেক এর বার্তা। হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচারী দোহারে ফারিয়া ও ম্যাপস্‌-এর কর্মসূচিতে নিরাপদ কর্মপরিবেশের জোরালো দাবি নোয়াখালীতে প্রবাসীর অর্থায়নে দশ কিলো রাস্তায় খানাখন্দে মাটি ভরাট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন হিলিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন সংকটে ধুঁকছে দোহারের প্রাচীনতম জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজশাহীতে ১১ দিন হলো নিখোঁজ স্কুলছাত্রী সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা

রিপোর্টারের নাম

রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা

অভিষেক চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

রাণীশংকৈল উপজেলা ছাত্রদলের আগামী কমিটিতে সভাপতি পদে তরুণ ও জনপ্রিয় মুখ হিসেবে বাপ্পীকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, ছাত্রদের পাশে থাকা এবং দলের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখায় তিনি নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জানান, বাপ্পী সবসময় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে কাজ করে যাচ্ছেন। আন্দোলন-সংগ্রাম, সামাজিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানোর কারণে সাধারণ ছাত্রদের মাঝেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
নেতাকর্মীদের দাবি, নতুন নেতৃত্বে যোগ্য, সৎ ও কর্মীবান্ধব ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে। সেই বিবেচনায় সভাপতি পদে বাপ্পীই সবচেয়ে যোগ্য প্রার্থী বলে তারা মনে করেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে রাণীশংকৈল উপজেলা ছাত্রদল নতুনভাবে সংগঠিত হবে এবং দলের কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST