September 22, 2026, 4:47 pm
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ও মানহীন চিজ উৎপাদন: ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার চিজ ধ্বংস জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

রিপোর্টারের নাম

বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর কুন্ডু, পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
খাদ্য নিয়ন্ত্রক হালিম কাজী জানান, বর্তমানে ৩৯৩.২৫০ মেট্রিক টন চাউলের মজুদ হয়েছে। চলতি বছর খাদ্য সংকট নিরসনে বোরো চাল (সিদ্ধ) ৪৯ টাকা দরে ৯২৩৮ মে: টন, বোরো ধান ৩৬ টাকা এবং ৫০০ মে: টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মে: টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST