May 18, 2026, 4:11 am
শিরোনাম:
‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড নওগাঁর নজিপুর ও পত্নীতলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আদালতের নির্দেশে দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান স্মরণানুষ্ঠান ১৯ জৈষ্ঠ্য মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃণমূলে রাজনীতিবিদ নারী নেত্রীদের বার্তা। আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ৫০ অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নওগাঁয় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরীর বাসভবনে মতবিনিময় সভা বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো

নওগাঁয় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরীর বাসভবনে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম

নওগাঁয় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরীর বাসভবনে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধি: আব্দুল আজিজ

নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নিজ বাসভবনে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে আয়োজিত এই সভায় দুই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হোসেন, শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং আগামী দিনে উপজেলা চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু)।
মতবিনিময়কালে খাজা নাজিবুল্লাহ চৌধুরী নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST