September 3, 2026, 8:24 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর)-এর অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

রিপোর্টারের নাম

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর)-এর অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

প্রতিবেদক: শামীম আহমেদ (পাবনা)

পাবনার চাটমোহর উপজেলায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে বিদ্যুৎ সরবরাহে চরম অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন ও প্রতি রাতে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ভুক্তভোগীরা জানান, প্রায় প্রতি এক ঘণ্টা পরপর এক থেকে সোয়া ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। বিশেষ করে চাটমোহর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে গত রাতে ৫ থেকে ৬ বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। প্রতিবারই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন।
২২ এপ্রিল বুধবার সকাল ৭টা থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। স্থানীয়রা জানান, নির্দিষ্ট কোনো সময়সূচি না থাকায় কখন বিদ্যুৎ যাবে বা আসবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা—সবকিছুই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগ উঠেছে, কিছু নির্দিষ্ট এলাকায় স্বজনপ্রীতির মাধ্যমে তুলনামূলক কম লোডশেডিং করা হচ্ছে, যেখানে সাধারণ এলাকাগুলোতে বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হচ্ছে। এতে করে বৈষম্যের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এদিকে চাটমোহরের লাউতিয়া হারিকেন মোড়ে বিদ্যুতের তারে ঝুলন্ত হারিকেন এখন যেন প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সংকটের কারণে সেই হারিকেনও জ্বলছে না—যা বিদ্যুৎ সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে।
স্থানীয় সচেতন মহল দ্রুত এই পরিস্থিতির সমাধান দাবি করে বলেন, লোডশেডিং অবশ্যই নিয়মতান্ত্রিক ও পূর্ব ঘোষণা দিয়ে করতে হবে। সকল এলাকায় সমতা বজায় রেখে আনুপাতিক হারে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের বসবাসকারী এলাকায় বিশেষ সুবিধা প্রদান বন্ধেরও দাবি জানান তারা।
এছাড়া নামাজের সময়, শিক্ষার্থীদের পরীক্ষার সময় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে লোডশেডিং না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ না রাখা এবং সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও নিয়মিত প্রেস ব্রিফিংয়েরও দাবি উঠেছে।
এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST