July 31, 2026, 10:40 pm
শিরোনাম:
ফুটেজসহ ৩১ জুলাই ২০২৬ ঝালকাঠি, কাঠালিয়া ঝালকাঠি কাঠালিয়ায় জামাতে ইসলামী ইসলামিক দল নয়, মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না – এমপি রফিকুল ইসলাম জামাল তৃণমূল রাজনীতি থেকে জনসেবার অঙ্গীকারঃ ইউনিয়ন উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে আলোচনায় বিএনপি নেতা বাবুল আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ কুমিল্লা ধর্মসাগর পাড়ে সুর, সৌহার্দ্য আর সকালের নাস্তার মিলনমেলা উল্লাপাড়ার প্রবাসী জুলফিকার রহমানের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিআরটিসি বাস চাপাই প্রাণ গেল টেকনিক্যাল স্কুল কলেজের এক শিক্ষকের আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কে মরণফাঁদ: সামান্য বৃষ্টিতেই অচল যানবাহন, ভোগান্তিতে হাজারো মানুষ

নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

রিপোর্টারের নাম

নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মামলায় আদালতের দেওয়া রায় নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এ আদেশ দেন। পরে ২৭ জুলাই আদেশে স্বাক্ষর করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৯ ধারায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের অক্টোবরে জমি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ সম্পন্ন করলেও বিক্রেতা মিন্টু কুমার মণ্ডল জমির দখল বুঝিয়ে দেননি।
মামলার শুনানি শেষে গত ২৩ মে আদালত মিন্টু কুমার মণ্ডলকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে ০.০২২৫ একর নালিশি জমির দখল বাদীকে বুঝিয়ে দিতে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশের অনুলিপি গত ৭ জুন ইউএনও কার্যালয়ে পৌঁছালেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় বাদী বুলবুলি চৌধুরী আদালতে অভিযোগ করেন, একাধিকবার অনুরোধ করেও তিনি জমির দখল বুঝে পাননি।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত ১৫ কার্যদিবসের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করার কথা থাকলেও ইউএনও তা করেননি, যা আদালত অবমাননার শামিল। ফলে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী ১০ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, “আদালতের চিঠি পেয়েছি। জবাব প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে তা দাখিল করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST