October 18, 2026, 5:19 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

রিপোর্টারের নাম

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে তিনি অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঋষিপাড়া, সূত্রধর পাড়াসহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে তিনি প্রতিটি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা করেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তার মেম্বার, রেখন মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা, যুবদল নেতা মোবারক হোসেন লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিয়ান তফসির, প্রবাসী নেতা মো. আলামিন মিয়া, মো. মেহফুজ চৌধুরী, মো. রিপন মিয়া, সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আফরোজ আলী ও সাধারণ সম্পাদক মো. ইদু মিয়া, খোরশেদ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমাদের অষ্টগ্রাম ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য জনপদ। আবহমানকাল ধরে এখানে আমরা সব ধর্মের আনন্দ মিলেমিশে ভাগাভাগি করে আসছি। অষ্টগ্রাম উপজেলার সকল সনাতন সম্প্রদায়ের লোকজনদের আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST