June 4, 2026, 8:39 pm
শিরোনাম:
ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার ঝালকাঠি কাঠালিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে রাজ্জাক-জেসমিন চক্র আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন সিরাজগঞ্জে শুভ উদ্বোধন হলো সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট সাহতা ইউনিয়ন ভূমি অফিস যেন ‘ঘুষ বানিজ্যের স্বর্গরাজ্য ’ টাকা ছাড়া মেলে না কাঙ্ক্ষিত সেবা রতনপুরের অবকাঠামো উন্নয়নে TR প্রকল্পের শুভ উদ্বোধন টেকনাফে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি ‘লেডু’ গ্রেফতার নওগাঁর ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন

ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার

রিপোর্টারের নাম

ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার

মোঃ রাফি হোসেন | নওগাঁ জেলা প্রতিনিধি
পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওসি এবং রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক চিহ্নিত প্রতারককে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৬ তারিখে এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। তিনি ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে বলেন, তার ওষুধ সেবন করে এক শিশু মারা গেছে এবং মামলা এড়াতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। মামলার ভয়ে ওই ব্যবসায়ী নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন।
এরপর একই ব্যক্তি ৩০ মে ২০২৬ তারিখে নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন ও বার্তা পাঠান। তিনি অভিযোগ করেন যে, ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হচ্ছে এবং মামলা থেকে রেহাই পেতে ৪০ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দেন।
এ ধরনের প্রতারণার একাধিক অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কাছে পৌঁছালে তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশ সুপারের আইসিটি শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়।
অবশেষে গতকাল রাতে বগুড়া জেলার আদমদীঘি থানার নামাপোওতা গ্রামের বাসিন্দা মোঃ নাইম হোসেন (২৮)-কে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৩টি সক্রিয় সিমসহ বিভিন্ন কোম্পানির মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাইম হোসেন স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে কখনো পুলিশ সুপার, কখনো ওসি, কখনো ডিসি এবং কখনো রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। তার প্রতারণার শিকার হয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে বা ভয়ভীতি প্রদর্শন করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST