September 5, 2026, 6:45 am
শিরোনাম:
কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা বিজয়নগরে স্কফ সিরাপসহ যুবক গ্রেফতার বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুমিল্লায় পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার.

মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন

রিপোর্টারের নাম

মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন

তাপস চন্দ্র সরকার।।
“মানুষ মানুষের জন্য, বন্ধু বন্ধুর জন্য”—এই মানবিক শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক প্রিয় বন্ধুর জীবন বাঁচাতে এ নেগেটিভ (A-) রক্তের জরুরি আবেদন জানিয়েছে এসএসসি ’৯৫ ব্যাচের সহপাঠীরা।
জানা গেছে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রিয় বন্ধু জনাব বাহাউদ্দিন বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী শনিবার তাঁর একটি গুরুত্বপূর্ণ অপারেশন অনুষ্ঠিত হবে।
চিকিৎসার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এ নেগেটিভ (A-) গ্রুপের রক্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন হওয়ায় সহপাঠী ও স্বজনরা মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। রক্তের এই বিরল গ্রুপের প্রয়োজনীয়তা থাকায় দ্রুত সহায়তা না পেলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানা গেছে।
এসএসসি ’৯৫ ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, একজন মানুষের জীবন রক্ষায় রক্তদানই সবচেয়ে বড় মানবিক উপহার। তাই যাঁদের এ নেগেটিভ রক্তের গ্রুপ রয়েছে, তাঁদের এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
তারা আরও বলেন, বন্ধুত্বের প্রকৃত অর্থই হলো বিপদের সময় পাশে দাঁড়ানো। সবার সহযোগিতা ও দোয়ায় বাহাউদ্দিন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা।
যোগাযোগ:
📞 +880 1623-387354
📞 +880 1673-969676

সংশ্লিষ্টরা সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ধন্যবাদান্তে
মতলব এসএসসি ’৯৫ ব্যাচ, চাঁদপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST