May 26, 2026, 5:25 pm
শিরোনাম:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল Unibrains’ Kachugari এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কামারদের হাতুড়ির টংটং শব্দের ব্যস্ততা নওগাঁ পত্নীতলা বাজারে কুরবানি ঈদ: মসলার বাজারে ক্রেতার ভিড় কম, তবে দরে স্বস্তি কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত পুঙ্গলী ইউনিয়ন গড়তে চান। শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন সাঁথিয়া প্রশাসনের তত্ববধানে পশুর হাট, আইনশৃংখলা স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার। রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট

রিপোর্টারের নাম

আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট

জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা
এডভোকেট হেদায়েত-উল হক/জলিলুর রহমান \ ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নের মানিক নগর পূর্বপাড়্রা আকমল মালিথা, ফজলু প্রামানিক, আল্লেক প্রামানিক,ওবায়দুল প্রামানিক,চাঁদা মুন্সি ও উজ্জ্বল গং কর্তৃক মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে রঞ্জু সরদারের ২একর ১২ শতাংস জমির ফলনশীল লিচুবাগানের লিচু লুটপাট করে বিক্রি করা,হত্যাসহ নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাবনার আদেশ অমান্য করে চারদিন ধরে লিচু লুটপাটের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবিতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে ক্ষতিগ্রস্থ রঞ্জু সরদারের পরিবারের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রঞ্জু সরদারের অনুমতিক্রমে তার ছেলে রুহুল আমিন অনিক লিখিত বক্তব্য পাঠ করেন। অনিকের লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্থ রঞ্জু সরদার অভিযোগ করে বলেন, আমি একজন নিরীহ ও ট্যাক্স প্রদানকারী সম্মানীয় হলুদ ও ধনিয়াসহ বিভিন্ন প্রকার ভ’সি মালের ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে এসব ব্যবসা করে সুনাম অর্জন করেছি। এঅবস্থায় গত ২১.০৫.২০২৬ ইং ভোর থেকে আকমল মালিথা, ফজলু প্রামানিক, আল্লেক প্রামানিক,ওবায়দুল প্রামানিক,চাঁদা মুন্সি ও উজ্জ্বল গং আমার লিচু বাগানের লিচু লুট করা শুরু করে। বাধা নিষেধ করলে তারা উল্টো আমাকেই হত্যাসহ নানাভাবে জীবননাশের হুমকি ধামকি দিতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে আমি সলিমপুরের চেয়ারম্যান মহির উদ্দিনসহ রাজনৈতিক নেতাদের কাছে গিয়েও কোন সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে পাবনা জেলার বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতের স্বরণাপন্ন হয়ে আমার জমি ও ফলনশীল লিচু বাগানসহ সম্পদের রক্ষনাবেক্ষনের জন্য ফৌঃ কাঃ বিঃ আইনে ১৪৫ (৮) ধারা মোতাবেক রিসিভার নিয়োগর জন্য আবেদন করি। এমতাবস্থায় নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তির উপরিস্থ আম, লিচু বাগান ও অর্থকারী মেহগনি বাগান আমি বাদী ও বাদীর স্ত্রীর ভাইয়ের খরিদা স্বত্ত্ব দখলিয় রোপনকৃত সম্পত্তি । উক্ত তপশীল বর্ণিত সম্পত্তি ও তদুপরিস্থ আম লিচু বাগান বাবদ বিবাদীপক্ষ নিঃস্বত্ত্ববান ও দখল শুন্য ব্যক্তি । চলতি মৌশুমে প্রচুর লিচু ও আম ফলিয়াছে। উক্ত ফল বিক্রয় করিয়া আমার স্ত্রী ও স্ত্রীর ভাইয়ের পরিবারের জীবন রক্ষার একমাত্র উৎস। আম ও লিচু বর্তমানে পুষ্ট হইয়া পাকিয়া খাওয়ার ও বিক্রয়ের উপযোগী হয়েছে ও হইতেছে। উপরে উল্লেখিত দূর্দান্ত বিবাদীপক্ষ উক্ত ফলমূল জোর পূর্বক পাড়িয়া অন্যত্র বিক্রয় করার জন্য ও নষ্ট করার জন্য গতকাল ২২/০৫/২০২৬ তারিখ ঘোষনা দিয়ে গত ২১.০৫.২০২৬ ইং তারিখ থেকেই তারা আমার বাগানের লিচু লুট করা শুরু করেছে। এ পরিস্থিতির আলোকে প্রায় দশ লক্ষাধিক টাকা মূল্য সমমানের লিচুসহ
উক্ত ফলমুল দেখা শুনা রক্ষনাবেক্ষণ ও বিক্রয় এর জন্য প্রশাসনিক ভাবে অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানাকে রিসিভার নিয়োগ করা আবশ্যক। নতুবা বাদী পক্ষের অপূরনীয় ক্ষতির কারন হইবে। উক্ত ফলমুল পচনশীল। বিধায় প্রার্থনা তপশীল বর্ণত সম্পত্তির উপর থাকা আম লিচু গাছ ফলমূল রক্ষনা বেক্ষণ ক্রয় বিক্রয় এর জন্য অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানা কে রিসিভার নিয়োগ দিয়া আম লিচু বিক্রয় করিয়া তাহার অর্থ তাহার হিসাব বিজ্ঞ আদালতে জমা দেওয়ার আদেশ দানে মর্জি হয় মর্মে মক্কেলের পক্ষে আইনজীবি আবেদন করলে তপশীল বর্ণিত সম্পত্তির উপর থাকা আম ও লিচু গাছের রক্ষনাবেক্ষনের জন্য বিক্রয় ও বৃক্ষাদী রক্ষনাবেক্ষনের জন্য ফৌঃ কাঃ বিঃ আইনে ১৪৫ (৮) ধারা মোতাবেক রিসিভার নিয়োগর জন্য আবেদন করেন। আবেদনে বলা হয় দরখাস্ত দ্বারা দরখাস্তকারী বাদীপক্ষের বিনীত নিবেদন এই যে, নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তির উপরিস্থ আম, লিচু বাগান ও অর্থকারী মেহগনি বাগান বাদী, বাদীর স্ত্রী ও বাদীর স্ত্রীর ভাইয়ের খরিদা স্বত্ত্ব দখলিয় রোপনকৃত সম্পত্তি বটে। উক্ত তপশীল বর্ণিত সম্পত্তি ও তদুপরিস্থ আম লিচু বাগান বাবদ বিবাদীপক্ষ নিঃস্বত্ত্ববান ও দখল শুন্য ব্যক্তি বটে। চলতি মৌশুমে প্রচুর লিচু ও আম ফলিয়াছে। উক্ত ফল বিক্রয় করিয়া বাদী তাহার স্ত্রী ও স্ত্রীর ভাইয়ের পরিবারের জীবন রক্ষার একমাত্র উৎস। আম ও লিচু বর্তমানে পুষ্ট হইয়া পাকিয়া খাওয়ার ও বিক্রয়ের উপযোগী হইয়াছে ও হইতেছে। দূর্দান্ত বিবাদীপক্ষ উক্ত ফলমূল জোর পূর্বক পাড়িয়া অন্যত্র বিক্রয় করার জন্য ও নষ্ট করার জন্য গতকাল ২২/০৫/২০২৬ তারিখ ঘোষনা দিয়াছে। সে কারনে উক্ত ফলমুল দেখা শুনা রক্ষনাবেক্ষণ ও বিক্রয় এর জন্য প্রশাসনিক ভাবে অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানাকে রিসিভার নিয়োগ করা আবশ্যক। নতুবা বাদী পক্ষের অপূরনীয় ক্ষতির কারন হইবে। উক্ত ফলমুল পচলশীল। বিধায় প্রার্থনা তপশীল বর্ণত সম্পত্তির উপর থাকা আম লিচু গাছ ফলমূল রক্ষনা বেক্ষণ ক্রয় বিক্রয় এর জন্য অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানা কে রিসিভার নিয়োগ দিয়া আম লিচু বিক্রয় করিয়া তাহার অর্থ তাহার হিসাব বিজ্ঞ আদালতে জমা দেওয়ার আদেশ দানে মর্জি হয়। আইনজীবির আবেদনের বিষয়টি বিচার বিশ্লেষন করে বিজ্ঞ বিচারক নিম্নোক্ত আদেশ জারি করেন। এম আর মামলা নং-৪৩/২৬ (ঈশ্বরদী),পিটিশন মামলা নম্বর ৩১৩/২০২৬ (ঈশ্বরদী)ফৌঃকাঃবি: ১৪৫ ধারা
আদেশের অনুলিপি,বাংলাদেশ ফরম নং-৩৮৯০,সুপ্রীম কোর্ট (হাইকোর্ট বিভাগ) ক্রিমিনাল ফরম নং (এম) ১০৬,ম্যাজিস্ট্রেটের রেকর্ডের জন্য আদেশনামা,( ১৮৮৮ সালের ১১ ই জুলাই এর ১ নম্বর পরিপক্ষ যাহা ১৯০১ সালের ১৮ নভেম্বরের ৬ নম্বর পরিপক্ষ দ্বারা পুন: প্রবর্তিত),জেলা পাবনা এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত,রঞ্জু সরদার বনাম আকমল মালিথা দিং,আদেশের ক্রমিক নং ০১,তারিখ -২৩.০৫.২০২৬, আদেশ/স্বাক্ষর/ভাতিরিক্ত/২৩-০৫-২৬,অদ্য বাদী রঞ্জু সরদার আদালতে হাজির হয়ে বিবাদী আকমল মালিথা সহ ১১ (এগারো) জনের বিরুদ্ধে ফৌ: কা: বি: আইনের ১৪৫ ধারায় অভিযোগ দাখিল করেছেন। দেখলাম। বাদীর আরজী পড়লাম। বাদীপক্ষের বিজ্ঞ কৌসুলি জানান যে, নালিশী জমিতে লিচু পাঁকতে শুরু করেছে এবং সময়মত সংগ্রহ করতে না পারলে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু লিচু পাঁকতে শুরু করেছে এবং যথাসময়ে সংগ্রহ করতে না পারলে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। সেহেতু তফসিল জমিতে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় প্রসিডিং গৃহীত করা হলো। তফসিল বর্ণিত সম্পত্তিতে লিচু সংগ্রহের জন্য অঈ(খ) ঈশ্বরদী, পাবনাকে রিসিভার হিসেবে নিয়োগ করা হলো। তিনি সম্পত্তির লিচু নিলামে বিক্রয় করে বিক্রয় লব্ধ অর্থ সংশ্লিষ্ট খাতে জমা রাখবেন এবং লিচু সংগ্রহের অর্থ এ খাত থেকে সমন্বয় হবে। একই সাথে অঈ(খ) ঈশ্বরদী তফসিল বর্ণিত সম্পত্তির সুষ্পষ্ট দখল ও মালিকানা বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো। এবং ঙঈ ঈশ্বরদী থানাকে পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেয়া হলো। এছাড়া বিবাদীপক্ষ কর্তৃক বাদীর শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে কি না? এ বিষয়ে আবশ্যিকভাবে আদালতকে অবহিত করবেন। একইসাথে বিবাদীপক্ষকে কারণ দর্শানো হলো।পরবর্তী তারিখ: ১৫.০৬.২৬
স্বাক্ষরিত।-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,পাবনা। তারিখ: ২৩-০৫.২০২৬,স্মারক নং- ৪৩ ,আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো: ১. সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, ঈশ্বরদী, পাবনা। ও রিসিভার ০২. অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা, পাবনা। স্মাক্ষর/অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাবনা।
প্রিয় সাংবাদিকবৃন্দ,বিজ্ঞ আদালত কর্তৃক উপরোক্ত আদেশ প্রদানের পরই সহকারী কমিশনার ভ’মি ও ওসি ঈশ্বরদী থানাকে অনলাইনে কপি প্রেরণ করা হয়। একই সাথে আদেশের কপি সঠিক সময়ে সহকারী কমিশনার ভ’মি ঈশ্বরদীকে ও ওসি ঈশ্বরদী থানাকে হস্তান্তর করা হয়। দূর্ভাগ্য হলেও সত্য যে ঐদিং কর্তৃক আমার বাগানের লিচু লুট করে বিক্রি করা অব্যাহত থাকলেও এই সাংবাদিক সম্মেলনে দেওয়া বক্তব্যের আগ মুহূর্ত পর্যন্ত কোন পক্ষ থেকে লিচু লুট করা বন্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। উপরোন্ত সিভিল বিভাগের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে আনিসুর রহমান ঈশ্বরদী থানা থেকে আমার ছেলেকে সাথে নিয়ে আমার লিচু বাগানের নিকট উপস্থিত হন। বাগনের বাইরে আমার ছেলেকে রেখে তিনি লিচু বাগানে ঢুকে লিচু লুটকারীদের সাথে গোপনে কথা বলেন এবং লুটকারীদের নিকট থেকে ব্যাগ ভরে লিচু নিয়ে হোন্ডাযোগে ঈশ্বরদী থানায় চলে আসেন। এরপরও বারবার থানার ওসিকে জানানোর পরও তিনি কোন পদক্ষেপ নেননি বিধায় আমি অসহায় হয়ে আমার ও আমার ভগ্নিপতির নিজ জমিতে গড়ে তোলা লিচু বাগানের প্রায় দশ লাখ টাকা সমমানের লিচু এবং অন্যান্য বৃক্ষরাজী লুট কারীদের আইনের আওতায় এনে ক্ষতিপূরণ আদায়সহ দৃষ্টান্ত মূলত শাস্তি প্রদানের ব্যবস্থাগ্রহণের জন্য মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি। পরিশেষে সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনের বক্তব্য শেষ করছি।#
রঞ্জু সরদার,পিতা-মৃত আঃ রশিদ সরদার,সাং-মানিক নগর পূর্বপাড়া,জয়নগর ঈশ্বরদী,পাবনা।,রঞ্জু সরদার এর পক্ষে সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন নিজ সন্তান রুহুল আমিন অনিক-#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST