June 3, 2026, 5:44 pm
শিরোনাম:
সিরাজগঞ্জে শুভ উদ্বোধন হলো সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট সাহতা ইউনিয়ন ভূমি অফিস যেন ‘ঘুষ বানিজ্যের স্বর্গরাজ্য ’ টাকা ছাড়া মেলে না কাঙ্ক্ষিত সেবা রতনপুরের অবকাঠামো উন্নয়নে TR প্রকল্পের শুভ উদ্বোধন টেকনাফে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি ‘লেডু’ গ্রেফতার নওগাঁর ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার,দাফন সম্পন্ন আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু নেত্রকোনা পৌর শহরের নিজ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, ছেলে-স্বামী হাসপাতালে বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে শুভ উদ্বোধন হলো সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জে শুভ উদ্বোধন হলো সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট

মোঃ জাহিদুল হক : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রাজাপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে তরুণ উদ্যোক্তা মোঃ ইয়াকুব আলী পরিচালিত সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট। বুধবার (১৩ জুন ২০২৬) দুপুরে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটিতে সরিষার তেল, কালোজিরার তেলসহ বিভিন্ন প্রকার ভোজ্য তেল, খাঁটি ঘি, মধু, ভেষজ পণ্য, লাচ্ছা সেমাই এবং বিভিন্ন ধরনের মসলা উৎপাদন ও অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ ইয়াকুব আলী বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও নানা বাধা অতিক্রম করে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। ইতোমধ্যে এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের কাঁচামাল সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এতে কৃষকরা ন্যায্যমূল্য পান এবং উৎপাদন খরচ কম হওয়ায় ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে খাঁটি ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST