August 25, 2026, 2:26 am
শিরোনাম:
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতৃত্বের আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা *বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন** **বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে ওটিপি হ্যাক, চড়া সুদ ও হয়রানিমূলক মিথ্য মামলার পাহাড়: অতিষ্ঠ এলাকাবাসী** কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর নওগাঁয় গল্প ফাউন্ডেশন এর উদ্যোগে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

রিপোর্টারের নাম

আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রী ও তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম। কিছুক্ষণ পর ভেতর থেকে তার অচেতন হয়ে পড়ার শব্দ শোনা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাফর হাওলাদার। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে সেপটিক ট্যাংক ভেঙে দুইজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ বা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফকে এলাকায় পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST