June 4, 2026, 8:50 pm
শিরোনাম:
ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার ঝালকাঠি কাঠালিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে রাজ্জাক-জেসমিন চক্র আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন সিরাজগঞ্জে শুভ উদ্বোধন হলো সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট সাহতা ইউনিয়ন ভূমি অফিস যেন ‘ঘুষ বানিজ্যের স্বর্গরাজ্য ’ টাকা ছাড়া মেলে না কাঙ্ক্ষিত সেবা রতনপুরের অবকাঠামো উন্নয়নে TR প্রকল্পের শুভ উদ্বোধন টেকনাফে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি ‘লেডু’ গ্রেফতার নওগাঁর ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন

ঝালকাঠি কাঠালিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে রাজ্জাক-জেসমিন চক্র

রিপোর্টারের নাম

ঝালকাঠি কাঠালিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে রাজ্জাক-জেসমিন চক্র

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই, মারধর এবং তার স্ত্রীর শ্লীলতাহানির ঘটনার সত্য সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক মুক্ত খবর’ ও ‘চ্যানেল এ-ওয়ান’-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী জেসমিন আক্তারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এই হামলা ও হুমকি ধামকির নেপথ্যে রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি কাঁঠালিয়ায় এক গরু ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে একদল সন্ত্রাসী। ওই সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীর স্ত্রীর শ্লীলতাহানিও ঘটানো হয়। এই বর্বরোচিত ও চাঞ্চল্যকর হামলায় সরাসরি অংশ নেন স্থানীয় আব্দুর রাজ্জাক, তার স্ত্রী জেসমিন, জেসমিনের প্রথম সংসারের সন্তান, কথিত সাংবাদিক মিজান ও মো: সোহেলসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।
এই অপরাধমূলক ঘটনাটি নিয়ে ‘দৈনিক মুক্ত খবর’ পত্রিকায় “কাঠালিয়া গরু ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই” শিরোনামে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন সাংবাদিক শাওন মিয়াজী।

সংবাদটি প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে অপরাধী চক্রটি। অভিযুক্ত আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী জেসমিন প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে সাংবাদিক শাওন মিয়াজীকে টার্গেট করে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাকে ফেসবুকে ও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
হুমকির রেশ কাটতে না কাটতেই আব্দুর রাজ্জাক, জেসমিন, কথিত সাংবাদিক মিজান ও সোহেলসহ তাদের বাহিনীর সদস্যরা সাংবাদিক শাওন মিয়াজীর ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে।

একজন গণমাধ্যমকর্মীকে পেশাগত দায়িত্ব পালনের জেরে এভাবে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও সবশেষে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক শাওন মিয়াজী জানান: “অপরাধীদের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা ও হুমকি দিয়েছে। এই হামলা ও হুমকির ঘটনায় জড়িত আব্দুর রাজ্জাক, জেসমিন, কথিত সাংবাদিক মিজান ও সোহেলসহ বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ অবিলম্বে এই সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোঃ মাছুম বিল্লাহ
ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST