October 26, 2026, 7:34 pm
শিরোনাম:
ফরিদপুরে ভেজাল ঘি উৎপাদন ও বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার। দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুল বাসেত মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী ২৭ অক্টোবর কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উডোজাহাজ মার্কায় আসলাম হোসেন ড্রাইভারের গণসংযোগ গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮শত ৪৯ মামলা নিষ্পত্তি ১ নভেম্বর ‘২৬ থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ ৩৫০০ জন মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ আখাউড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টারের ইন্তেকাল জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার প্রতারণা মামলায় নারী গ্রেপ্তার।

সাঁথিয়ায় নতুন ইউএনও সেলিম আহমেদ, ফুলেল শুভেচ্ছায় বরণ।

রিপোর্টারের নাম

সাঁথিয়ায় নতুন ইউএনও সেলিম আহমেদ, ফুলেল শুভেচ্ছায় বরণ।

ছাবেদুলসরকার পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সেলিম আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত ইউএনও সেলিম আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও সেলিম আহমেদ সাঁথিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাঁথিয়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত কর্মকর্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তার দায়িত্বকালীন সময়ে সাঁথিয়ার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST