September 18, 2026, 8:07 am
শিরোনাম:
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ

রিপোর্টারের নাম

রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল কর’—এ দাবিসহ বিভিন্ন দাবিতে রাঙ্গামাটিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ‘৬৪তম মহান শিক্ষা দিবস’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি সুমন চাকমার নেতৃত্বে জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষক প্রথা বন্ধ, শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধ, পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ এবং পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নিয়োগের দাবিও তুলে ধরেন।

১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তিচুক্তি) অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে কোটা সুবিধা নিশ্চিত করার বিষয়টি রয়েছে বলে দাবি করেন আয়োজকরা। তাদের বক্তব্য, এ সুবিধার অংশ হিসেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল করা প্রয়োজন।

কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিকো চাকমা, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দীপন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক ম্যাকলিন চাকমা, সাংগঠনিক সম্পাদক সজল চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সেবিকা চাকমাসহ সংগঠন দুটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের হিসাবে, মিছিল ও ছাত্র সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST