সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ
মোঃ মকবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, ফরিদপুর, পাবনা:
পাবনার ফরিদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমি’-তে বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক পদে জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পদ শূন্য থাকা সাপেক্ষে ইংরেজি, ইসলাম শিক্ষা, গণিত, বিজ্ঞান, বাংলা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, কম্পিউটার/আইসিটি, শিল্প ও সংস্কৃতি/ক্রীড়া এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা, বিএসসি, অনার্স/স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এছাড়া শর্তসাপেক্ষে অনার্স অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
এছাড়াও মূল বেতনের পাশাপাশি টিএ/ডিএ (TA/DA) সুবিধা প্রদান করা হবে। দূর-দূরান্ত থেকে আগত শিক্ষকদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
প্রার্থীদের আবেদনপত্র ‘সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমি’-এর পরিচালক বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম ও বিষয়ের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
যোগাযোগ
কে. এম. শফিকুল ইসলাম
পরিচালক, সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমি
কলেজ রোড, ফরিদপুর, পাবনা।
মোবাইল: ০১৭৪০-১৭০০৪০, ০১৮১২-৪০০৪৪৪।