October 18, 2026, 11:56 pm
শিরোনাম:
বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

নৌ বাহিনী প্রধান হলেন পাবনার কৃতি সন্তান

রিপোর্টারের নাম

নৌ বাহিনী প্রধান হলেন পাবনার কৃতি সন্তান

 

(পাবনা জেলা প্রতিনিধি)
পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম৷

NPP বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাঁর এই গৌরবময় অর্জনে জানাই আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা।

এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র পাবনাবাসীর জন্য গর্ব ও আনন্দের এক অনন্য মুহূর্ত।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘ কর্মজীবনে সততা, পেশাদারিত্ব, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নিজেকে একজন সফল নৌ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণের পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে Maritime Governance বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। তাঁর মেধা, কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম নৌ অঞ্চল, ঢাকা নৌ অঞ্চল, সাবমেরিন কমান্ড, বাংলাদেশ নৌ একাডেমি, নেভাল অপারেশনসসহ বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সাফল্যের সঙ্গে পালন করেছেন।

বিভিন্ন যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও তাঁর নেতৃত্ব প্রশংসিত হয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছেন।

বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা, ব্লু ইকোনমি এবং সমুদ্রসম্পদ রক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাঁর অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক, শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে এগিয়ে যাবে এটাই দেশবাসীর প্রত্যাশা।

মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা দান করুন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমুদ্রসীমা রক্ষায় আরও সাফল্যের স্বাক্ষর রাখুক এই দোয়া ও শুভকামনা রইল।

অভিনন্দন ও শুভকামনা, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম।
পাবনার গর্ব, বাংলাদেশের গর্ব। আপনার নেতৃত্বে আরও শক্তিশালী হোক বাংলাদেশ নৌবাহিনী।

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম এর এই কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন পরিবেশ সম্প্রীতি ও মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রীনপিস বাংলা পাবনা জেলা শাখা, পাবনার সভাপতি পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ ও গ্রীনপিস বাংলা পাবনা জেলা শাখা, পাবনার সাধারন সম্পাদক, পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST