October 26, 2026, 1:48 pm
শিরোনাম:
বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার। দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুল বাসেত মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী ২৭ অক্টোবর কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উডোজাহাজ মার্কায় আসলাম হোসেন ড্রাইভারের গণসংযোগ গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮শত ৪৯ মামলা নিষ্পত্তি ১ নভেম্বর ‘২৬ থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ ৩৫০০ জন মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ আখাউড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টারের ইন্তেকাল জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার প্রতারণা মামলায় নারী গ্রেপ্তার। বিজয়নগরে ৬৯ বোতলএসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.

বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার।

রিপোর্টারের নাম

বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৯। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি ইয়াবা ফেলে পালিয়ে যায়।

রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার সিংগারবিল কাশিনগর এলাকার একটি পুকুরপাড়ে অভিযান চালায়। এসআরবি ৯ এর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি একটি কালো পলিথিনের ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়।
ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে পাঁচটি নীল রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST