September 5, 2026, 4:58 am
শিরোনাম:
কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা বিজয়নগরে স্কফ সিরাপসহ যুবক গ্রেফতার বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুমিল্লায় পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার.

রজাকপুর যুব সমাজের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভুরিভোজ ও বড় পর্দায় খেলা উপভোগ

রিপোর্টারের নাম

রজাকপুর যুব সমাজের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভুরিভোজ ও বড় পর্দায় খেলা উপভোগ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে নওগাঁ সদর উপজেলার রজাকপুর মধ্যপাড়া গ্রামে উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় খেলা উপভোগ ও ভুরিভোজের আয়োজন করেছে রজাকপুর যুব সমাজ। এ উপলক্ষে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দ-উৎসবের আমেজ।

খেলা শুরুর আগেই গ্রামের শিশু, কিশোর, তরুণ, যুবক, নারী ও প্রবীণরা একত্রিত হয়ে বড় পর্দায় বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় ভুরিভোজের, যেখানে সবাই একসঙ্গে বসে খাবার গ্রহণ করেন।

আয়োজকদের মতে, বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। সেই লক্ষ্য থেকেই রজাকপুর যুব সমাজের উদ্যোগে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

এলাকাবাসী জানান, এমন মিলনমেলা গ্রামে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে সামাজিক বন্ধন ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে রজাকপুর মধ্যপাড়ার এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। খেলা উপভোগের পাশাপাশি সবাই একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ ভাগাভাগি করেন, যা পুরো এলাকাকে এক মিলনমেলায় পরিণত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST