October 4, 2026, 10:58 pm
শিরোনাম:
বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ উখিয়ায় শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান রাঙ্গামাটি সরকারি কলেজে বিভাগভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অবকাঠামো ৫০ শয্যার, জনবল চলছে ৩১ শয্যার—অষ্টগ্রামে স্বাস্থ্যসেবায় সংকট চিকিৎসক-নার্সের পদ শূন্য, বাড়ছে রোগীর চাপ ও ভোগান্তি ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হোমনায় যুব ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে।

রাঙ্গামাটি সরকারি কলেজে বিভাগভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম

রাঙ্গামাটি সরকারি কলেজে বিভাগভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি সরকারি কলেজে ‘ডিপার্টমেন্ট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে রাঙ্গামাটি সরকারি কলেজের জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাঞ্চনমালা চাকমা।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জ্ঞান চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সুষ্টি চাকমা। স্বাগত বক্তব্য দেন কমিটির অপর সদস্য প্রিয়ন্তি চাকমা। এছাড়া অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ রাঙ্গামাটি সরকারি কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, মানসিক প্রশান্তি ও দৈহিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শরীর ও মনকে সতেজ রাখার পাশাপাশি চিন্তা-চেতনায় নতুন প্রাণশক্তি জোগায়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হওয়ার পাশাপাশি নেতৃত্বদানের গুণাবলিও বিকশিত হয়।

তিনি আরও বলেন, পড়াশোনা ও খেলাধুলার সমন্বয়ে একজন সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ছাত্রসমাজ ভবিষ্যৎ জাতি গঠনের কাণ্ডারি। শিক্ষার্থীদের বিভিন্ন মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সুন্দর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন সম্ভব।

বিশেষ অতিথি সুমন চাকমা বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। নিজের মেধা ও দক্ষতাকে উদ্ভাসিত করতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা অত্যন্ত জরুরি। পার্বত্য অঞ্চল থেকে ইতোমধ্যে অনেক প্রতিভাবান জুম্ম খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুনাম অর্জন করেছেন। পাহাড়ে সঠিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে আরও অনেক উদীয়মান খেলোয়াড় উঠে আসবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজের একটি অংশ মাদকাসক্তি ও নানা অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, যা উদ্বেগের বিষয়। খেলাধুলার মতো ইতিবাচক চর্চা তরুণদের এসব সামাজিক ব্যাধি ও মন্দ পথ থেকে দূরে রেখে সুস্থ ও সঠিক মানসিকতার পথে পরিচালিত করতে পারে।

বিশেষ অতিথি কাঞ্চনমালা চাকমা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও লক্ষ্যমুখী হতে শেখায় এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। খেলার মাঠে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে দলের প্রতিটি খেলোয়াড়ের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া যেমন জরুরি, তেমনি বাস্তব জীবনেও বড় সাফল্য অর্জনে একতাবদ্ধ প্রয়াস প্রয়োজন।

উল্লেখ্য, রাঙ্গামাটি সরকারি কলেজের ১৩টি বিভাগের মধ্যে ১১টি বিভাগ এবং স্নাতক (পাস) শ্রেণির জুম্ম শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ডিগ্রি (পাস) ও অর্থনীতি বিভাগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অর্থনীতি বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিগ্রি (পাস) বিভাগ।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST