টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত
মোঃ মাহবুব আলম ,
কিশোরগঞ্জ প্রতিনিধি :
টাইম টিভির সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতর থেকে ছয়টি গাছ কেটে নেওয়ার অভিযোগে আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী মামলার আসামি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মন্নাফকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মন্নাফ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নীতিমালা বহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিদ্যমান ছয়টি গাছ কর্তন করেছেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে আদমপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতর থেকে ছয়টি মূল্যবান গাছ কেটে করাতকলে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান আব্দুল মন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় টাইম টিভির সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজে�