November 11, 2026, 1:49 pm
শিরোনাম:
পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২. পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন

পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

রিপোর্টারের নাম

পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

পাবনা প্রতিনিধিঃ
পাবনার প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব পাবনার সহসভাপতি ও বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি খন্দকার শফিউল আলম দুলাল আর নেই। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের গোবিন্দা মহল্লায় নিজ বাড়েতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রেসক্লাব পাবনার সভাপতি সোহেল রানা বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থ্যতায় ভুগছিলেন সাংবাদিক দুলাল। সম্প্রতি গুরুতর অসুস্থ্য হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ এশা দেওয়ান বাড়ি জামে মসজিদে তার নামাজে জানাযা শেষে সদরের আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পাবনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলালের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। প্রেসক্লাব পাবনার সভাপতি সোহেল রানা বিপ্লব ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু এবং আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাঁধন ও সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী
গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, সাংবাদিক শফিউল আলম দুলাল ১৯৮৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। একসময়ের জনপ্রিয় দৈনিক মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন তিনি। আর মৃত্যুর আগ পর্যন্ত বণিক বার্তার শুরু থেকে পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোঃ নুরুন্নবী
পাবনা জেলা প্রতিনিধি
১১/১১/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST