November 11, 2026, 1:08 pm
শিরোনাম:
পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও গণসংযোগ – ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড ফরিদপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক

রিপোর্টারের নাম

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ওসার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল সরকার, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ সার এবং এক কেজি টিএসপি সার দেওয়া হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ প্রণোদনার ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST