November 12, 2026, 2:19 pm
শিরোনাম:
কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ১ কোটি ২২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ফরিদপুর থানা পুলিশ এর অভিযানে ৫ জন গ্রেফতার জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২. পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার

রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী

রিপোর্টারের নাম

রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টার পর টানা ৩০ ঘন্টা ধরে আন্তর্জাতিক শুন্য রেখায় অবস্থান করছেন ওই নারী।

মঙ্গলবার সারাদিন ও বুধবার প্রখর রোদের মধ্যেই ওই নারীকে শুন্য রেখায় থাকতে দেখা গেছে।

শুন্য রেখা থেকে তিনি বাংলাদেশ ও ভারতে বার বার প্রবেশের চেষ্টা করলেও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কঠোরতার কারণে তা পারেনি। তবে স্থানীয়রা বিজিবি-বিএসএফকে পতাকা বৈঠক করে বিষয়টি সমাধান করার দাবি জানিয়েছেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টায় ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
এসময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শুন্য রেখায়) অবস্থান নেন। মঙ্গলবার দিন ব্যাপী শুন্য রেখাতেই অবস্থান করেন ওই নারী। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ায় কোন দেশেই ঢুকতে পারেননি ওই নারী।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করেই শুন্য রেখায় থাকতে দেখা গেছে তাকে। টানা ৩০ ঘন্টা সীমান্তে থেকে রোদে পুড়ছেন তিনি। এরিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের শুন্য রেখাতেই আটকে আছেন ওই নারী।

জামালপুর ৩৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক জানান, মঙ্গলবার সকাল থেকে ওই নারী সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছেন এক নারী। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সব সময় সতর্কাবস্থায় রয়েছে।

কাওছার আহমেদ,
জামালপুর।
১১.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST