May 3, 2026, 10:40 am
শিরোনাম:
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড, প্রশাসনের নাকের ডগায় মাদকের অভয়ারণ্য: রৌমারীর সেই পরিত্যক্ত ভবন ও জননিরাপত্তা ঝুঁকি মুন্সিগঞ্জ শহরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শীর্ষে নেতারা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন সৈয়দ এহসানুল কাদের মিল্টন নাটোরের লালপুর থানার মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ নেত্রকোনা শ্যামগঞ্জ বিরিশিরি মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩ রকস্টার হয়ে ফিরছেন শাকিব খান — টিজার আসছে ৫ মে নবীনগরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের মিছিল ও পথ সভা মুন্সিগঞ্জে ০২টি পৌরসভায় আগামী নির্বাচনে কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য

নেত্রকোনা শ্যামগঞ্জ বিরিশিরি মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

রিপোর্টারের নাম

নেত্রকোনা শ্যামগঞ্জ বিরিশিরি মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭)। নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে আহতরা হলেন উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়া গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারা তাবাসসুম ঊর্মি ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মনির হোসেন (২৩)। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এক যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তবে অপর তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

০২/০৫/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST