September 4, 2026, 7:50 am
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন সৈয়দ এহসানুল কাদের মিল্টন

রিপোর্টারের নাম

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন সৈয়দ এহসানুল কাদের মিল্টন

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রাপ্তি হয়েছে সৈয়দ এহসানুল কাদের মিল্টনের।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক অফিসিয়াল তালিকায় এ তথ্য নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ওই তালিকায় সহ-সভাপতি পদে একাধিক নেতার নাম ঘোষণা করা হয়, যেখানে সৈয়দ এহসানুল কাদের মিল্টনের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
জানা গেছে, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের আদর্শ গ্রাম গোকর্ণ গ্রামের কৃতি সন্তান। তার এই পদপ্রাপ্তিতে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিগত আওয়ামী সরকারের শাসনামলে নির্যাতন, অসংখ্য মামলা ও হামলার শিকার হওয়া এই ছাত্রনেতার এই অর্জনে স্থানীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এটি তার দীর্ঘদিনের সংগ্রাম, ত্যাগ ও নিষ্ঠারই স্বীকৃতি।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দলীয় সূত্রে জানা যায়, নবগঠিত এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে। সংগঠনের আদর্শ বাস্তবায়নে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST