October 20, 2026, 8:42 am
শিরোনাম:
ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব হাদল বড় বিল সৈকতে আরাফাত রহমান কোকোর সৃতিতে নৌকা বাইজ অনুষ্ঠিত দেওঘরের পাওন সদয়নগরে শারদীয় দুর্গোৎসবে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরী দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান

আসন্ন পুংঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান মো: বাবুল আক্তার

রিপোর্টারের নাম

আসন্ন পুংঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান মো: বাবুল আক্তার

ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি:-

  • পাবনার ফরিদপুর উপজেলার আসন্ন পুংঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: বাবুল আক্তার মানবসেবাকে জীবনের মূল ব্রত হিসেবে নিয়ে এগিয়ে যেতে চান। তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন।
    মো: বাবুল আক্তার বলেন, “মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছি। নির্বাচিত হলে এই সেবার পরিধি আরও বিস্তৃত করতে চাই।” তিনি আরও বলেন, পুংঙ্গলী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে মানুষের আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তার প্রতি জনসমর্থনও বাড়ছে বলে মনে করছেন অনেকে।
    এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে পুংঙ্গলী ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে মো: বাবুল আক্তার তার সেবামূলক কর্মকাণ্ড ও ইতিবাচক মনোভাবের কারণে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
    স্থানীয় বাসিন্দারা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করবেন। সেই প্রত্যাশা পূরণে মো: বাবুল আক্তার একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
    সর্বোপরি, মানবসেবার অঙ্গীকার নিয়ে মাঠে থাকা মো: বাবুল আক্তার কতটা মানুষের আস্থা অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST