June 17, 2026, 2:46 pm
শিরোনাম:
ঢাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী প্রযুক্তিগত সমস্যা, ভোগান্তিতে ব্যবহারকারীরা সাঁথিয়ায় কলেজছাত্র মনির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে TIMETV24.COM বিস্ফোরক আইনের মামলায় পূর্বভাগ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার মিয়া গ্রেফতার ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর: মাত্র ৪০ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব, বিনামূল্যে দেখা যাবে ১০৪টি ম্যাচ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মির্জা মোস্তফা জামানকে দেখতে চায় ঈশ্বরদীতে বর্ণাঢ্য লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

জাহিদুল হক: সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস” এর উদ্বোধন করলেন সাবেক এমপি রোমানা মাহমুদ। শনিবার (২ মে ২০২৬) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে এর উদ্বোধন ঘোষণা করেন।
সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও সাবেক এমপি
রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সভাপতিত্ব করেন উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহি।
এতে প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
১৯৭৬ সালে শুরু হওয়া “নতুন কুঁড়ি”র ধারাবাহিকতায় এবার ক্রীড়া ভিত্তিক এই আয়োজন নতুনভাবে যাত্রা শুরু করেছে। শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের ভাতা, জার্সি ও সনদপত্র প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST