July 21, 2026, 9:08 am
শিরোনাম:
কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী।। হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা সংশোধিত নিউজ কুমিল্লায় সনাতনী আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের যৌথ উদ্যোগে প্রসাদ বিতরণ ও সম্প্রীতির মিলনমেলা জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক। নরসিংদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। কসবায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার. আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ

নরসিংদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

রিপোর্টারের নাম

নরসিংদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন বলভদ্রর্দী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের এলোপাতাড়ি কুপে শাহজাহান (৫৬) নামে একব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। অদ্য ১৭ জুলাই শুক্রবার ২০২৬ ইং দিবাগত রাতে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামের বাসিন্দা মিলন মিয়ার বসতঘরে একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাত ঢোকার বিষয়টি টের পেয়ে মিলন কৌশলে মুঠোফোনে তার ভাইকে বিষয়টি জানান। পরে বড় ভাই শাজাহান ও তার ছেলে সুরুজ মিয়া দ্রুত মিলন এর ঘরের দিকে ছুটে যেতে চাইলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করলে শাজাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরদিকে সুরুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডাকাত দল মিলন ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে নগদ ৪ লক্ষ টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ।পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছেন বলে জানা যায়।১৭ জুলাই গভীর রাতে মাধবদী থানাধীন বলভদ্রর্দী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় অদ্য ১৮ জুলাই ২০২৬ ইং ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক । ডাকাতি ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আশিকুর রহমান,
অফিসার ইনচার্জ, মাধবদী থানাসহ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST